• রাজনীতি

আওয়ামী লীগের বি চার দেখতে চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে আমরা এত দেরিতে নির্বাচন চাই না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) আমরা নির্বাচন চাই। মার্কিন প্রতিনিধিদলকে বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরোপ রহিতের বিষয়ে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

মন্তব্য (০)





image

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার...

১

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনস...

image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

২

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৩

নিউজ ডেস্কঃ  মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...

image

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ ম...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

৫

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

  • company_logo