• শিক্ষা

পাবনায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করে আসছিলো একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রবিবার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাঁথিয়ার পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বি এ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশিও অস্ত্র সহ মো. লাম হোসেন (১৫) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতি সহ নানা ধরনের দেশীয় অস্ত্র। 

আটককৃত লাম হোসেন সাঁথিয়ার মধ্যে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।

রবিবার রাতে সেনাবাহিনীর বি এ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ক্যাপ্টেন আল-আমিন খান বলেন, রবিবার বিকাল ৫টার দিকে সাঁথিয়ার পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগে এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করছিলো। এর ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০টি  দেশীয় অস্ত্র  উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকা স্থিতিশীল আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo