• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪টি দেশে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি সৌদির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু সূত্র জানিয়েছে, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

যে কারণে ভিসা স্থগিত করা হয়েছে
সৌদি কর্মকর্তারা অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তবে এর পেছনে প্রধান কারণ হলো- অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo