• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ার দামেস্ক ও হামায়  ইসরাইলি বিমান হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার দামেস্ক ও হামায় হামলা চালিয়েছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে।  

সানা জানায়, ‘একটি ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে।’  

আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।  

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।  

ইসরাইল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo