• লিড নিউজ
  • জাতীয়

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি থাইল্যান্ডে পৌঁছান।

এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

এরই মধ্যে থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি।এই চুক্তিতে সই করেছেন ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা।

সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 

এদিকে, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

১

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৩

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৪

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৫

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

  • company_logo