• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের ড্রোন হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়ামেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন। বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারির একজন মুখপাত্র।

ব্রিগ্রেডিয়ার ইয়াহইয়া সারি জানান যে শেষ ২৪ ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়ামেনের পদক্ষেপের অংশ এটি। 

এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সা’দা ও হুদাইদায় একাধিক বিমান হামলা চালায়। সেখানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।  

লোহিত সাগরজুড়ে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে, যতদিন ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে। 

ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে, বিশেষ করে ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে। ওইদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে এক পাল্টা অভিযান চালায়, যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo