• শিক্ষা

ঈদে বাসায় ফেরা হলো না নির্মাণ শ্রমিক ইব্রাহীমের!

  • শিক্ষা

প্রতীকী ছবি

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে গিয়ে নিহত হয়েছেন ইব্রাহীম নামের এক শ্রমিক।

রবিবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে ১০তলা ইউটিলিটি ভবন থেকে নিচে পড়ে যায় ইব্রাহীম। তারপর তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

জানা গেছে, ইব্রাহীমের গ্রামের বাসা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ঈদের ছুটিতে বাসায় গিয়ে পরিবারের সাথে ঈদে সময় কাটানোর কথা থাকলেও তা আর হয়ে উঠলো না। তার এই মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এবিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, ইব্রাহীম নামে এক শ্রমিক ভবন থেকে পড়ে মারা গেছে। তারা মৃত্যুদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে তার পরিবারের কাছে সমর্পণ করা হবে।

এবিষয়ে নির্মাণাধীন ভবনের সাইট ইন্জিনিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি  ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনের কাজে নিয়োজিত রয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

শ্রমিকের এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মর্মাহত হয়েছে। মো. আবু তাহের নামে এক শিক্ষার্থী বলেন, "কয়েকদিন পরে ঈদ, পরিবারের জন্য কত কিছু পরিকল্পনা ছিলো হয়তো। পরিবারও হয়তো আশা নিয়ে ছিলো। বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সহায়তা করা উচিত।"

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে তেমন সেইফটি মেইনটেইন করা হয়না বলেও অভিযোগ রয়েছে এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo