• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটছে।

রোববার (১৬ মার্চ) গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫১ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করেছেন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।

এই সংঘাতে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজার ৩২ জনে পৌঁছেছে।  

প্রসঙ্গত, জাতিসংঘের মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচারে আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চলছে। তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo