• স্বাস্থ্য

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইন উপলক্ষ্যে শনিবার নওগাঁ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ অন্যরা। এছাড়াও জেলা, উপজেলা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কোন বিকল্প নেই বলে উল্লেখ করা হয়। এই ক্যাম্পেইনে যেন নওগাঁর একটি শিশুও ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেই বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন।

নওগাঁর সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম জানান জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  এ লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক ১৭জন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ৮১জন, স্বাস্থ্য সহকারি ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo