ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান সেরেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এক মাস যেতে না যেতেই এবার কর্নাটকের কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পূজা দিতে দেখা গেল ভিকিপত্নীকে। যদিও ক্যাটরিনা নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী। তবে বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানা হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে।
মঙ্গলবার সেই মন্দিরে ‘কালসর্প দোষ’-এর পূজায়ও অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। যে ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয় নানা আলোচনা।
জানা গেছে, ক্যাটরিনা তার কিছু বন্ধুকে নিয়ে মন্দিরে ‘কালসর্প’র জন্য পূজা দেন। এই পূজা সাধারণত কারো সম্পত্তির ক্ষতি অথবা পূর্বপুরুষদের দ্বারা সর্প অর্থাৎ নাগ দেবতাকে হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য করা হয়।
দুই দিন ধরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে দুটি পর্যায়ে এই পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার চার থেকে পাঁচ ঘণ্টা ধরে এই বিশেষ পূজায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা।
ক্যাটরিনা মন্দিরের ভিআইপি গেস্ট হাউসে থেকেছেন। বুধবার দুপুরে শেষ হয়েছে সেই বিশেষ পূজা।
এমনিতে সংবাদমাধ্যমের সামনে হাসিমুখেই দেখা যায় ক্যাটরিনাকে। কিন্তু এ দিন ওড়নায় মুখে ঢেকেই বেরিয়ে যান তিনি।
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

মন্তব্য (০)