ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে যাত্রা শুরু করেছে আল হায়াত হসপিটাল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আল হায়াত হসপিটালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
হসপিটাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসা যন্ত্র, বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে হসপিটালটিকে সাজানো হয়েছে। সাতকানিয়া উপজেলা ও আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে হাসপাতালের ডাইরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধ্যন্যভোজের আয়োজন করা হয়। এ সময় হসপিটালের আবাসিক ডাক্তারগণ ও হসপিটাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এতে...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু ...

মন্তব্য (০)