• বিশেষ প্রতিবেদন

দোহার-নবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ মিষ্টি ঘ্রাণ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার ও নবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে প্রকৃতি। আম গাছের সোনালী রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুল গুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌ মৌ গন্ধে ভরে উঠেছে এলাকা গুলো।

বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে আমের মুকুল থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে দেখা যাচ্ছে এ সোনালী মুকুল। সরেজমিনে শনিবার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, দোহার ও নবাবগঞ্জের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্ন ভাবে রোপন করা আম গাছ রয়েছে বেশ।

অন্যান্য বছরের তুলনায় এ বছর অধিক পরিমানে মুকুল দেখা দিয়েছে। যার ফলে গত কয়েক বছরের তুলনায় এ বছর অধিক ফলন হবে। যা নিজেদের চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করে অধিক মুনাফা পাওয়া যাবে বলে সকলেই ধারণা করছেন। নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা এলাকার আব্দুল খালেক জানান, আমাদের অন্যান্য গাছের সাথে প্রায় ৩০টির মতো আম গাছ রয়েছে। এ বছর আমের মুকুল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। অধিক পরিমানে ঝড়-বৃষ্টি না হলে এবার অনেক আম হবে বলে আশা করছি।

দোহারের রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া এলাকার আব্দুল হালিম শিকদার বলেন, বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। প্রতি বছরই গাছগুলোতে আম ধরছে। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে।

দোহার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোহারের বিভিন্ন এলাকায় বিভিন্ন আমের জাতের গাছ রয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় জাতের আমসহ আম্রপালি, বারি-৪, বারি-৮, বারি-১১ জাত। দোহার উপজেলা কৃষি কর্মকর্তা আকতার ফারুক ফোয়াদ জানায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর অধিক পরিমাণে গাছে গাছে আমের মুকুল দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে আমচাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকুলে থাকলে এই বছর আমের ভালো ফলন পাওয়া যাবে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo