• বিশেষ প্রতিবেদন

সেমিনারের মধ্য দিয়ে 'তিস্তা বাঁচাও' কর্মসূচি শুরু

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: 'জাগো বাহে তিস্তা বাঁচাই' দুই দিনের অবস্থান কর্মসূচির আজ প্রথম দিন। উত্তরাঞ্চলের পাঁচটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১ টি স্পটে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই ১১ টি স্পটের মধ্যে প্রধানতম স্পট হলো তিস্তা রেল সেতু সংলগ্ন তিস্তার তীর।

এই স্পটে প্রথম দিনে সকাল ১১ টায় সেমিনারের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ২ টায় প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু কর্তৃক দাবি নামা উপস্থাপন এরপর উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা হাডুডু,দাড়িয়াবান্ধা, ঘুড়ি উড়ানো, চকোর চাল এসব খেলাধুলা এবং বিকেল চারটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাগত অতিথির ভাষণ। এরপর সন্ধ্যা সাতটার পর থেকে মধ্যরাত পর্যন্ত ভাওয়াইয়া, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিস্তায়  দুদিন অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসেবে এখানে শত শত তাবু, প্যান্ডেল এবং আলাদা আলাদা স্টেজ করা হয়েছে। সকাল থেকে হাজার হাজার মানুষ তিস্তা রেল সেতুর স্পটে আসতে শুরু করেছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo