• জাতীয়

ফরিদপুর ট্রাক-অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ   ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেরিবাঁধ সংলগ্ন ব্রীজ এলাকায় ট্রাকের সাথে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন,  জেলার সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)। 

জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রীজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১টার দিকে দুজনের মৃত্যু হয়। আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত জানান,  এঘটনায় হাসপাতালে নেবার পরে দুইজন নিহত হয়েছে এবং ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo