• জাতীয়

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩

  • জাতীয়

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সবজিবাহী পিকআপ অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া (মৈশাইর) এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, সিলেট থেকে সবজি বোঝাই একটি পিকআপ গাজীপুরের দিকে আসছিল। পিকআপটি কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালকসহ তিনজন তিনজন নিহত হয়। ধারণা করা হচ্ছে তাঁদের মধ্যে একজন চালক, অপরজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo