• বিশেষ প্রতিবেদন

নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ "কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৪ ফ্রেব্রুয়ারী ) দুপুরে সদর উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মেলার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথের সঞ্চালনায় সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ পরিচালক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। এ সময় অনান্যদের উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম,শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সদর বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সদর উপজেলার ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,টেকসই ও স্মাট কৃষির আধুনিকতা এখন দেশ সমাদৃত। এ জনপদের মানুষের কাছে স্মার্ট কৃষির বার্তা পৌছানোর জন্য সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিরালস ভাবে কাজ করার আহ্বান জানা তিনি। তিনি আরও বলেন বাড়ি আঙ্গীনা সহ পনিত্যাক্ত জমিতে কৃষি ফসল শাক সব্জি চাষাবাদের জন্য কৃষক কৃষাণিদের এগিয়ে আসতে হবে।তাতে করে দামও ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

উল্লেখ্য,মেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল প্রদর্শণীর মাধ্যমে কৃষকের স্মার্ট কৃষির বিষয়ে পরামর্শ প্রদান করছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo