• বিনোদন

ফের বলিউড পা রাখছেন প্রিয়াংকা চোপড়া!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এসএস রাজামৌলী পরিচালিত ‘এসএসএমবি২৯’ ছবিব মাধ্যমে ফের বলিউড পা রাখছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এ ছবিটি বড় বাজেটে তৈরি হতে চলেছে। তাই নায়িকার পারিশ্রমিকও বেশি। নায়িকাও তেমন পারিশ্রমিকই দাবি করে বসেন। এ নিয়ে নাকি ছবির নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে একটি সমাধানে এসেছে। তাহলে পারিশ্রমিক কত পেলেন 'দেশি গার্ল'?

স্বপ্ন বাস্তবে কীভাবে পরিণত করতে হয়, তাই বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মডেলিং থেকে সফর শুরু করেছিলেন তিনি। পেয়েছেন বিশ্বসুন্দরী খেতাবও। আর এ খেতাব জেতার পর বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপরেই আর পেছন ফিরে তাকাতে হয়নি 'দেশি গার্ল'কে। 

ছুটে চলেছেন বলিউড থেকে হলিউড। গড়ে তুলেছেন আন্তর্জাতিক অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি। শুধু অভিনয় নয়, গানের জগতেও খ্যাতি অর্জন করেছেন প্রিয়াংকা চোপড়া। এবার নাকি ফের হলিউড থেকে দেশে ফিরছেন দেশি গার্ল। তবে এবার গন্তব্য বলিউড নয়;  দক্ষিণী ছবিতে দেখা যাবে নায়িকাকে। সেই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও হাঁকিয়েছেন প্রিয়াংকা।

একটি সূত্রে জানা গেছে, এসএস রাজামৌলী পরিচালিত ‘এসএসএমবি২৯’ ছবির জন্য প্রিয়াংকা ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। তবে নাকি এর থেকে আরও বেশি পারিশ্রমিক চেয়েছিলেন দেশি গার্ল। প্রথমে পারিশ্রমিক কমাতে রাজি ছিলেন না প্রিয়াংকা। পরে নির্মাতারা তার সঙ্গে দীর্ঘ আলোচনা করে ৩০ কোটিতে অভিনেত্রীকে রাজি করিয়েছেন।

আর সেই সঙ্গে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী হিসাবে নাম লেখাতে চলেছেন প্রিয়াংকা চোপড়া। পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছিল বলেই ছবির নাম ঘোষণার ব্যাপারেও সময় নিচ্ছিলেন নির্মাতারা। নায়িকার পর্ব শেষ, এবার খুব শিগগিরই ছবির কাজ শুরুর ঘোষণা দেবেন বলে জানিয়েছেন নির্মাতারা।

উল্লেখ্য, এখন পর্যন্ত প্রিয়াংকার শেষ কাজ ওয়েব সিরিজ ‘সিটাডেল’। শেষ হলিউডের ছবি ‘লাভ অ্যাগেইন’। তার আগে ‘হোয়াইট টাইগার’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo