• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 

নেতানিয়াহুর দপ্তর বলেছে, ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পর নেতানিয়াহুই প্রথম কোনো আমন্ত্রিত সরকারপ্রধান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে জানান, আগামী সপ্তাহের শুরুর দিকেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠক হবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটনে তার সঙ্গে দেখা করতে আসবেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইসরায়েল ও হামাস চুক্তিতে পৌঁছানোর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধ বিরতি চলছে। ঠিক এমন সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন।

যুদ্ধবিরতি চুক্তির খবর সামনে এলে ট্রাম্প এই চুক্তির কৃতিত্ব দাবি করেন। ট্রুথ সোশ্যালে তিনি যুদ্ধবিরতি চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দেন। সেখানে তিনি বলেন, গত নভেম্বরে তার জয়ের কারণেই চুক্তিটি হয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প বলেন, তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্দান পাঠাতে চান। তার এমন আকাঙ্ক্ষার তীব্র বিরোধিতা করছেন গাজার ফিলিস্তিনিরা। ঠিক এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছে। জর্দান ও মিসরও তার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo