ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে সরিষাবাড়ী থানায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উদ্ধার করা ২০ টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, পুলিশ উপ পরিদর্শক সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ সহ মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, জামালপুরের সরিষাবাড়ির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়েছে ও চুরি হয়েছে গেছে এমন তথ্যে গত ডিসেম্বর মাসে মোবাইল মালিকদের ৩৪ টি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
এ প্রসঙ্গে থানার ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে ২০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাদের সহায়তা করতেও প্রস্তুত।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)