ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একেএকে আহতরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন।
আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪), আর ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), ও রাকিব (২৪)।
এছাড়া আহত হয়েছেন বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জল (৩২)।
নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...
নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

মন্তব্য (০)