• বিশেষ প্রতিবেদন

জামালপুরে সময়-খরচ ও পরিশ্রম কমাবে যান্ত্রিক উপায়ে সমলয় চাষাবাদ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয় চাষাবাদ শুরু হয়েছে। এতে কৃষকদের সময়, খরচ ও পরিশ্রম সবই কমে যাবে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সদরের তিতপল্লাতে এই চাষাবাদের উদ্বোধন করা হয়।

এতে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানাসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও সাধারন কৃষক অংশগ্রহন করেন।

এসময় কৃষি বিভাগ থেকে জানানো হয়- কম সময়ে, কম খরচে ও কম পরিশ্রমে যান্ত্রিক উপায়ে সমলয় চাষাবাদ করা যাবে। কৃষির সকল ক্ষেত্রে যান্ত্রিকিকরন করা হলে আগের মতো শ্রমিত সংকট বা সময়ের অপচয় হবে না। এতে কৃষকরা অধিক লাভবান হবে। তাই ধীরে ধীরে এই চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে।

জামালপুর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক বলেন, ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন, সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় সমলয় চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দোয়ার।

 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo