• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বেঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  
রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

মন্তব্য (০)





image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

image

বাজারজাত নিষিদ্ধ: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংক...

নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...

  • company_logo