• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুথিরা দায়ী।’

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘হুথিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুথিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি। ’

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।  এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও ও দুটি ডুবিয়ে দেয়।  এতে চারজন নাবিক নিহত হন। 

তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরে হামলা সীমিত করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা।  রোববার (১৯ জানুয়ারি) হুথিরা তাদের মানবিক অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের ওপর হামলা শুরু করেছে তাদের ওপর দেওয়া ‘নিষেধাজ্ঞা বন্ধ’ করছে।

 

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo