• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলসে ফের ছড়িয়ে পড়েছে দাবানল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফের একটি দাবানল ছড়িয়ে পড়েছে। জোরাল বাতাসের কারণে প্রায় আট হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ফলে তাৎক্ষণিকভাবে ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ‘ইটন ফায়ার’-এর অর্ধেক আয়তনে পৌঁছেছে। 

দাবানলের ফলে ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে।

 লস অ্যাঞ্জেলস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে, প্রায় ১৯ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৬ মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দুই হাজার ৮০০ বর্গকিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, জরুরি অবস্থা বিবেচনায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo