ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। লোকজন ট্যাংকার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার তসুকওয়াম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবুজা থেকে কাদুনা সংযোগ সড়কের ডিক্কো মোড়ে ৬০ হাজার লিটার গ্যাসোলিনবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে।
তিনি জানান, এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। বেশিরভাগ মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিষ্কারের কাজ চলছে।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)