• স্বাস্থ্য

রাণীনগরে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “অসহায় মানুষের পাশে আমরা“ স্লোগানকে সামনে রেখে উপজেলার সিম্বা স্ট্যান্ডে অনুষ্ঠিত এই ফ্র মেডিকেল ক্যাম্পে দেড় শতাধীক নবজাতক শিশু ও বিভিন্ন বয়সিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজকরা জানান,সোমবার সকাল ১০টা থেকে চিকিৎসা সেবা শুরু করা হয়। এসময় ক্যাম্পে নবজাতক শিশু,ডাক্তার পরামর্শ,ডায়াবেটিকস নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয় এবং বøাড প্রেশার নির্ণয় করা হয়। ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রায়হানুল ইসলাম। অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন মাহবুবে শহিদ (সবুজ)। এসময় ফাউন্ডেশনের সদস্য সামিউল বারী,রবিউল ইসলাম রবিন,মশিউর রহমান,রনি হালদার,রাশেকুল ইসলাম,মোদাসসির হোসেন,ও একে এম রেদয়ান হোসেন এবং স্থানীয়দের মধ্যে গ্রাম্য চিকিৎসক জামিল ইসলাম,ফায়জুল্লা খাঁন উজ্জল ও নাজমুল হক স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo