• উদ্যোক্তা খবর

শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো মানাপ নওগাঁ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় চলতি বছরও নওগাঁয় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা। শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় শতাধিক শীতার্তদের মাঝে এই শীত উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন পথিক, চন্দন কুমার দেব, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, এস এম শহিদুল আলম, মোঃ মনোয়ার হোসেন লিটন, লিটন কুমার দাস, বেলাল সরদার প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম প্রমুখ। এছাড়াও মানাপ জেলা শাখা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় সভাপতি বলেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা নাট্য মঞ্চায়নের পাশাপাশি ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে মানবতার সেবায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করবার জন্য বিনীতভাবে আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo