• উদ্যোক্তা খবর

যমুনা চরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গোপালপুর  প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে। টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদরাসা মাঠে ৮৯জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীকে জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়, এদের মধ্যে অতি দরিদ্র ৮জন শিক্ষার্থীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ পরিচালক মোস্তফা বকুলুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, এইসসিআই এর সহযোগিতায় বছরব্যাপী আছাতুন্নেছা দাখিল মাদরাসার ৮৯জন নারী শিক্ষার্থী, তাদের অভিভাবক, স্থানীয় ইমাম, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধে, নিরাপদ পানি ও জেন্ডার সমতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা উপকরন, ঈদ উপলক্ষে পোশাক ও খাবার প্যাকেজ সরবরাহ, খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদি, দুপুরের খাবার ও স্যানেটারী ন্যাপকিন বিতরন করা হয় এবং  উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সুশীলন এর প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, আছাতুন্নেছা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুল বারী, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোমিনুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ভলান্টিয়ার রাশিদা বেগম ও অভিভাবকবৃন্দ।

 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo