প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর হলো আরাফাত (১৫) উত্তর শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে।
এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল। মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাতকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত কে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)