• সমগ্র বাংলা

নড়াইলে বাঁশ ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় মো.লিটন কাজী (৪০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাঁশের হাট এলাকা থেকে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এদিন দুপুরে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মো. লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো.মিজানুর কাজীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী।

স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলা এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা বাজারের হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি। সকালে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ী কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo