• সমগ্র বাংলা

থার্টি ফাস্ট উপলক্ষ্যে নড়াইলে ব‍্যতিক্রমী উদ‍্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 নড়াইল প্রতিনিধিঃ থার্টি ফাস্ট উপলক্ষ্যে নড়াইল সদরের যুব সমাজের উদ‍্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। 

৩১.১২.২০২৪ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা হতে নড়াইল সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার নড়াইল। 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তালওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা ৭.০০ টা হতে নড়াইলের স্থানীয় ২ টি এবং যশোরের ১ টি দলের অংশগহণে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। 

এই বিষয়ে প্রধান অতিথি জনাব কাজী এহসানুল কবীর বলেন এমন ব‍্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। এমন আয়োজন সব সময় প্রয়োজন। 

অনুষ্ঠানের বিষয়ে আগত দর্শকেরা জানান এমন ব‍্যতিক্রমী উদ‍্যোগ দেখে আমরা খুবই খুশি। প্রতি বছর এই দিনে এই মাঠে গান বাজনা হতো কিন্তু এবার ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী বলেন ইসলামী অনুষ্ঠানে এসে আমরা ইসলাম সম্পর্কে আরো বেশি অবগত হয়েছি। 

অনুষ্ঠানের আয়োজকেরা জানান প্রতিবছর আমরা দেখি গান বাজনা হতে দেখি কিন্তু আমরা এবার ব‍্যতিক্রম কিছু করার চেষ্টা করি তার প্রতিফলন হিসেবে আজকের এই ইসলামী সঙ্গীত সন্ধ্যার এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এই ইসলামী সন্ধ্যার আয়োজন করা হবে। 

অনুষ্ঠানে সমাপনী পর্যায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo