• সমগ্র বাংলা

লালমনিরহাটে  স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী মেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ফুটবল মাঠে “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী)” উদ্যোগে এক বিশেষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর এই কর্মসূচি কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

মেলায় স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষার্থী, এই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল। 

চিত্রাঙ্কন প্রদর্শনী, স্বাস্থ্যসেবা ক্যাম্প,উদ্যোক্তা পণ্য প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্য, পুষ্টি এবং স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া, উঠান সভা এবং হাটবাজার প্রচারণার মাধ্যমে জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য উৎসাহিত করা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস বলেন, “এই ধরনের মেলা জনগণকে সম্পৃক্ত করে আয়োজন করা খুবই ইতিবাচক একটি কার্যক্রম। এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে এবং তারা সমাজের শিশুর সার্বিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি আশা করি’’।  

প্রকল্প ব্যবস্থাপক মো: মাসুদ রানা বলেন: বাস্তবায়ন সহযোগী সংস্থ্যা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রকল্প ব্যবস্থাপক বলেন, “একটি সুস্থ শিশু আমাদের দেশের ভবিষ্যৎ। এই শিশুটির সম্পূর্ণরূপে বেড়ে উঠা নিশ্চিতকরণের লক্ষ্যে তাকে খর্বকায় মুক্ত করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচীর মাধ্যমে আমরা একটি শিশুর স্বাস্থ্যাভাস, পুষ্টি, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের মাধ্যমে শিশু খর্বকায় হার কমানোর জন্য কাজ করে যাচ্ছি। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo