• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে তারুণ্যের উৎসব উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানে পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, স্কুলের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম, যুব সমাজের প্রতিনিধি শেখ জাবের আল শিহাবসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।  

তারুণ্যের উৎসব উদ্বোধনী দিনে ছিল বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ক্ষুদে ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo