• লিড নিউজ
  • স্বাস্থ্য

ট্রেইনি চিকিৎসকদের ৩০ শতাংশ ভাতা বাড়ল

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ডেস্কঃ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘরে তুললেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে।

২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত পৃথক দুইটি প্রতিষ্ঠানের জন্য দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রবিধিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন- রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর।

এতে আরও উল্লেখ করা হয়, উপর্যুক্ত আদেশের অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই হতে কার্যকর হবে।

অন্যদিকে, একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo