• সমগ্র বাংলা

কেমন লালমনিরহাট দেখতে চান? শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার উন্নয়ন ও অগ্রতির জন্য সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে "কেমন লালমনিরহাট দেখতে চান?" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ডিসেম্বর রবিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন

ব্যাপী এ সেমিনারে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি পর্যন্ত সম্পুর্ণ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,ব্যবসায়ী ও  সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এ সেমিনারে বক্তারা লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা,সংকট ও সম্ভাবনা তুলে ধরেন এবং লালমনিরহাট জেলাকে আগামীতে কেমন রুপে দেখতে চান তা আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন "লালমনিরহাট প্রান্তবর্তী জেলা হওয়ায় বৈষম্যর স্বীকার হয়েছে,পশ্চাৎগামী লালমনিরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাবো।সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতামত নিলাম।যদি অদূর ভবিষ্যৎ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় জনগন যদি আমাদের ম্যান্ডেড দেয় তবে আমরা সেই প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে চাই বলেও জানান তিনি"

কেমন লালমনিরহাট দেখতে চান সেমিনারের বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ও মতামত প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ও সেক্রেটারি সহ অন্যান্য রাজনৈতিক  দল ও  মতের নেতাকর্মিরা সহ লালমনিরহাট জেলার ব্যবসায়ী,সমাজ কর্মি,সাংস্কৃতিক কর্মি   ব্যবসায়ী,শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

মন্তব্য (১)





image
image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

৪

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

৫

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

  • company_logo