• সমগ্র বাংলা

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ খান (৫৬) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ফলিয়া বাইপাস সড়কের বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ খান উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মৃত. হায়দার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শহীদ খান পার্শ্ববর্তী বারাংকুলা-বড়গাঁ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বারাংকুলা ইকন মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহীদ খান মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের  আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo