• সমগ্র বাংলা

সড়কের দুপাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল পঞ্চগড় জেলা প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের জগদল বাজার থেকে হাড়িভাসা আঞ্চলিক সড়কের সাড়ে ৪'শত মিটার রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ অভিযান  শুরু হয়। অভিযানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে প্রশাসন। পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এ সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী রমজান আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জগদল বাজার থেকে হাড়িভাসা আঞ্চলিক সড়কের সাড়ে ৪'শত মিটার রাস্তার দুপাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও কিছু অবৈধ স্থাপনা ভাঙ্গা হয়। পর্যাক্রমে আবারো এই অভিযান শুরু হয়েছে।

এ সময় এলজিইডি'র পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। আগে রাস্তাটি উচু থাকলেও স্থানীয়রা আশপাশে সরকারি রাস্তা দখল করে ভরাট শুরু করলে রাস্তাটি নিচু হয়ে যায়। এবং বর্ষার সময় রাস্তাটি দিয়ে চলাচলে অনুপযোগী হয়ে উঠে। স্থানীয়রা এ বিষয়ে ডিসি মহদয়ের কাছে একাধীক অভিযোগ করে। তাই নিয়মিত অভিযানের ভিত্তিতে রাস্তাটির আশপাশে গড়ে তোলা অবৈধ স্থাপনার মালিকদের পূর্বেই নোটিশ করে এই অভিযান শুরু করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo