ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় কালীগঞ্জ উপজেলা তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নার পরিচালনায় উঠান বৈঠকে নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা ও সমাধান এবং বাল্যবিয়ে, আইনী সহায়তা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে তথ্য কেন্দ্রের বিনামূল্যে সেবাসমূহ এবং সরকারের সার্বিক কার্যক্রমসমূহ তুলে ধরা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

মন্তব্য (০)