• সমগ্র বাংলা

মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কাজিররাস্তা মাদ্রাসার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নিচে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদীয়া পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব ১৪-৬৭৪৭) বাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শাইরিন (২৫), পিতা মোঃ আঃ কুদ্দুস, গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায়। জানা গেছে, শাইরিন শশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শারদীয়া পরিবহনে উঠেছিলেন। বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কাভারের উপর বসেছিলেন।

বাসটি কাজিররাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড়ে চলে যায়। চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে নিচে পড়ে যান। এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ রইচ উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যাত্রীবাহী বাসের অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo