• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে। এ কারণে যাত্রীরা বাসের ভেতর আটকা পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে।  

ব্রাজিলের দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৪টার দিকে মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে সাও পাওলো থেকে আসা বাসটির টায়ার  ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে আরেকটি গাড়ি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। তবে সে গাড়ির যাত্রীরা বেঁচে গেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ভেতরে আটকে থাকা মৃতদেহগুলো উদ্ধার করেন।

সামরিক দমকল বিভাগ প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২ জন বলে জানিয়েছিল। পরে তা বেড়ে ‘৩২ থেকে ৩৫’ জনে পৌঁছেছে বলে জানানো হয়। কর্মকর্তারা আরো জানান, মৃতদেহগুলোর অবস্থা বিবেচনায় একটি নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়।

পরে ব্রাজিল পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। খবর আনাদোলু

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo