• জাতীয়

মানুষের প্রয়োজনে সব হবে: কিশোরগঞ্জে উপদেষ্টা ফাওজুল কবির খান

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো কাজের পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের প্রয়োজনে আমরা সব করবো। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে এলাকার মানুষের চাহিদার প্রেক্ষিতে।

এর আগে সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে হাওরের ইটনা উপজেলায় যান তিনি। ইটনা উপজেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। কিশোরগঞ্জ থেকে সড়ক পথে ইটনা উপজেলা যাবার সময় তিনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এর তিনি কমলাপুর রেলস্টেশন হতে এগারসিন্ধুর গোধূলী ট্রেনযোগে কিশোরগঞ্জে আসেন এবং ২১ ডিসেম্বর কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকা যাওয়ার কথা রয়েছে।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ উপদেষ্টার সফরসঙ্গীসহ হাওর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জেলা-উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক : টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে...

image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

image

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...

image

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...

  • company_logo