• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে ট্রা‌কের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ মহা সড়কে হেলেদুলে ( ডাকিং) বাইক চালানোর সময় দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে ট্রা‌কের সাথে ধাক্কায় ২ আরোহী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনার শিকার হয়েছে তারা। ঘাতক ট্রাক হেফাজতে নিয়েছে স্হানীয় থানা পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  দিনাজপুর পঞ্চগড় মহা সড়কের বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে মোটর সাইকেল আরোহিরা। এসময় মহা সড়কে হেলেদুলে (ডাকিং) মোটর সাইকেল চালাচ্ছিল চালক। কিন্তু নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ছিটকে পড়ে দুই আরোহি নিহত হয়েছে।

হাইওয়ে থানার ইনচার্জ ওমর ফারুক জানিয়েছেন, নিহত ২ জনের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

নিহত ২ জনের মধ্যে দুর্ঘটনাস্হলে নিহত মাধব রায় (১৯) চিরিরবন্দরের মাশালপুর গ্রামের কৌশিক রায়ে ছেলে এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্র মারা যাওয়া দীপু রায় (২২) একই উপজেলার নানীয়াতিকর গ্রামের মাধব রায়ের ছেলে। 

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, ঠাকুরগাঁওয়ের নারগুন গ্রামে খেজুরের রস খেয়ে ফিরে আসার সময় দিনাজপুরের বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় দুর্ঘটনা স্হলে একজন নিহত এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নেওয়ার পর আরেকজন প্রাণ হারিয়েছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ঘাতক ট্রাক হেফাজতে নিয়েছেন তারা। তবে চালকসহ হেলপার পালিয়ে গেছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo