প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় আঞ্জুমান (৫০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৬টায় উপজেলার কাচঁপুর নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।
নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সোনারগাঁয়ের কাচঁপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আঞ্জুমান বেগম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)