প্রতীকী ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সড়কের পাশ থেকে হাসান আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকা থেকে এই মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম নিহতের পারিবারিক বরাদ দিয়ে জানান, বুধবার রাত অনুমান সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ হাসান আলী রাণীনগরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফিলছিল। এসময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের নিচে পরে যায়। বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচল করার সময় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ হাসান আলীর মরদেহ এবং পরে থাকা মোটরসাইকেল উদ্ধার করে। এর পর হাসান আলীকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি তারিকুল ইসলাম আরো জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

মন্তব্য (০)