ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক হলেন- উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শেফালী খাতুন স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯টায় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। পরে মাটি বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় সাব্বির মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
একইসঙ্গে ট্রাকটিতে আগুনও লাগিয়ে দেন তারা। তবে চালক পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)