• লিড নিউজ
  • জাতীয়

দেশের বেশিরভাগ এলাকায় হতে পারে বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। শীতের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। হঠাৎ কেন শীতের এই ছন্দপতন।

কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলছেন। এমনকি আজ দিবাগত মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন শীত ও বৃষ্টি-দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটির সঙ্গে বিপুল মেঘমালার সৃষ্টি হয়েছে, যা দ্রুত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার বিকাল নাগাদ এসব মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে রোববার বিকাল পর্যন্ত।

আবহাওয়াবিদেরা মনে করছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় তা দ্রুত ভূখণ্ডের ওপরে চলে আসছে। প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুক্র ও শনিবার দেশের উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ভেতরে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের গতিপথ আটকে আছে। এতে শীতের তীব্রতা কমে এসেছে। আগামী তিন দিন শীত হালকা বাড়লেও দেশের কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার আশঙ্কা কম।

মন্তব্য (০)





image

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্...

image

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্ব...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যো...

image

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক : টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে...

image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

  • company_logo