• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দিবসটি পালন উপলক্ষে র্যা লী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, উপজেলা জামায়েতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার, বৈশম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।  

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, রেমিট্যান্স যোদ্ধারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রাখছেন। তাঁদেরকে আমাদের যথাযত মর্যাদা দেয়া উচিৎ। বিদেশ গমনের ক্ষেত্রে আমাদের অভিবাবকদের আরো সচেতন হওয়া উচিৎ। কারণ যথাযত কর্তৃপক্ষের বৈধ কাগজপত্র ছাড়াই দালালের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। কেউ কেউ চাকুরি না পেয়ে জেল হাজতেও দিনাতিপাত করছেন। তাঁদের ছাড়িয়ে আনতে গিয়ে অভিবাবকরা বাস্তু ভিটা বিক্রি করে সর্বশান্ত হচ্ছেন। তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের বিদেশ পাঠানোর আগে কাজের অভিজ্ঞতার সনদপত্র ও রাষ্ট্রীয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে বিদেশ পাঠানোর জন্য উদাত্ত আহবান জানান।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo