• সমগ্র বাংলা

রাণীনগরে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা এসএফপিসির তত্ত¡াবধানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় উপকারভোগীদের সামাজিক বনায়নের সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ ইত্যাদি বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার একশত চল্লিশজন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। এছাড়াও জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ রোপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। গাছ রোপনের পাশাপাশি গাছগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কোন বিকল্প নেই। তাই যার যেখানে কতটুকু জায়গা আছে সেখানে ঔষুধী গাছসহ সকল রকমের গাছ রোপনের আহ্বান জানানো হয়। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo