প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪ )লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ( বুধবার) সকালে স্থানীয়রা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে ওই নারীকে ওই ফাঁকা স্থানে লাশ ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)