• সমগ্র বাংলা

রাণীনগরে জব্দকৃত বীজ কৃষকদের মাঝে বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জব্দ করা কৃষি প্রণোদনার বীজ কৃষকদের মাঝে পুনরায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আটটি ইউনিয়নের আশিজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বোরো মৌসুমের জন্য হাইব্রিড ধান বীজ ও ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও ভুট্টা বীজ বিতরণ করা হয়। সেই বিতরণকৃত বীজ কিছু অসাধু কৃষকদের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে উপজেলার চকমুনু গ্রামের মৃত-মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫) ক্রয় করে মজুত করেছেন।

কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ডিসেম্বর চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে হাইব্রীড ধান ও ভুট্টা বীজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার শেখ নওশাদ হাসান বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করেন। আর জব্দকৃত বীজ নিষ্পত্তির জন্য কৃষি অফিসের কাছে হস্তান্তর করেন। সেই জব্দকৃত বীজগুলো পুনরায় উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের তালিকা করে ৭৭জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৩জন কৃষককে ভুট্টার বীজ প্রদান করা হয়েছে।

বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার প্রমুখ।

মন্তব্য (১)





image
image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

image

ফরিদপুরে নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাক...

  • company_logo